
|
দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল
প্রকাশ:
১৬ জুন, ২০২৬, ০৯:০৬ সকাল
নিউজ ডেস্ক |
ভারতের হায়দরাবাদে অবস্থিত দারুল উলুম সাবিলুস সালামের শায়খুল হাদিস মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ মাযাহিরী সোমবার (১৫ জুন) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তাঁর ইন্তেকালে ইলমি ও দ্বীনি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরহুম মুফতি আব্দুল ওয়াদুদ মাযাহিরী রহ. দীর্ঘকাল যাবৎ দ্বীনি শিক্ষা, ইলমে হাদিসের দরস ও সমাজ সংস্কারের কাজে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তিনি অসংখ্য শিক্ষার্থীর ইলমি, আমলি ও চিন্তাগত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দ্বীনি খেদমতের অঙ্গনে মূল্যবান অবদান রেখে গেছেন। তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন প্রান্তের উলামায়ে কেরাম, ছাত্র-শিক্ষক ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস নসিবের জন্য দোয়া করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর স্মৃতিচারণ ও শোকবার্তার ধারা অব্যাহত রয়েছে। সূত্র: ইউএনএ নিউজ আইও |