
|
রাজধানীর মাদারটেকে মিলল নারীর খণ্ডিত মাথা ও দুই হাত
প্রকাশ:
০৬ আগস্ট, ২০২৬, ০২:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকা থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এক নারীর খণ্ডিত মাথা ও শরীর থেকে বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করেছে পুলিশ। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক বলেন, আজ সকাল ৯টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে সবুজবাগ থানার পুলিশ মাদারটেক বাগানবাড়ি কালভার্ট–সংলগ্ন খালপাড়ে যায়। খালের ময়লার স্তূপে ফেলে রাখা একটি পলিথিন অজ্ঞাতিক নারীর খণ্ডিত মাথা ও শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া দুই হাত দেখা যায়। খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থলে যায়। তারা আঙুলের ছাপ নিয়ে মরদেহের পরিচয় জানার চেষ্টা করছে। পরে মরদেহের টুকরাগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নারীর দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। এসএইচ/ |