
|
জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত
প্রকাশ:
০৫ আগস্ট, ২০২৬, ১২:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে খুলনা নগরীর বসুপাড়া কবরস্থানে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ, সহ-সভাপতি উসমান নাদীম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমাদ, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক নাঈম হাসান, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, অর্থ ও কল্যাণ সম্পাদক রেজাউল করিম, কওমি মাদরাসা সম্পাদক বোরহান উদ্দিন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুন। নেতৃবৃন্দ শহীদ শেখ মো. সাকিব রায়হানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে তার শাহাদাত কবুল হওয়ার জন্য দোয়া করেন। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ জুলাই চলমান জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার মিরপুর এলাকায় পুলিশের গুলিতে শেখ মো. সাকিব রায়হান শহীদ হন। পরবর্তীতে তাঁর মরদেহ খুলনায় এনে নগরীর বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। তিনি পবিত্র কুরআনের ১৮ পারার হাফেজ ছিলেন। জীবিকার সন্ধানে ঢাকায় গেলেও গণঅভ্যুত্থানে অংশ নিয়ে তিনি শাহাদাতের অমর মর্যাদা লাভ করেন। আরএইচ/ |