
|
মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত
প্রকাশ:
১৪ জুন, ২০২৬, ১০:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারী আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ৮ ঘটিকায় ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের বড়লেখা সীমান্তে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বিজিবির টহলদল দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারীকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের চেষ্টা করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য বিজিবি সদস্যরা ফায়ার করলে একজন চোরাকারবারি আহত হয়। আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতে পালিয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান। জেডএম/
|