
|
অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
প্রকাশ:
১৩ জুন, ২০২৬, ০৭:৫৫ বিকাল
নিউজ ডেস্ক |
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার মিয়া (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত কাউছার মিয়া নুরপুর গ্রামের টেন্ডারপাড়া মিনার উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, কাউছার মিয়া পেশায় অটোরিকশাচালক। প্রতিদিনের মতো শনিবার দুপুরেও নিজ বাড়িতেই অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইও |