
|
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ:
১০ জুন, ২০২৬, ০৩:৪৩ দুপুর
নিউজ ডেস্ক |
আদ্-দ্বীন হাসপাতালের দেওয়া শোকজের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি রয়েছে। তারা চার থেকে পাঁচ পৃষ্ঠার জবাব দিয়েছে, কিন্তু সেখানে গল্প-কাহিনিই বেশি। এটি অনেকটা ভেগ (অস্পষ্ট) রিপ্লাই। আমি এতে সন্তুষ্ট নই। বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে আজকের বৈঠকের পর পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের অবস্থানও বৈঠকের সিদ্ধান্তের পর জানানো হবে। আইও |