
|
যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
প্রকাশ:
০৮ জুন, ২০২৬, ০৪:৫০ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশের উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমানে রফতানিকৃত খাদ্যপণ্যের মধ্যে রয়েছে চা, শাকসবজি, ফলমূল, পানপাতা, তৈলবীজ, চিনি, কৃষিপ্রক্রিয়াজাত পণ্য, ভোজ্য তেল, বিভিন্ন ধরনের কোমল পানীয় এবং সাদা ও হিমায়িত মাছ। বাণিজ্যমন্ত্রী জানান, এসব পণ্য বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, ভারত, নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে। আইও |