শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা
প্রকাশ: ০৮ জুন, ২০২৬, ০৩:৫১ দুপুর
নিউজ ডেস্ক

জাতীয় শিক্ষা কারিকুলাম পরিমার্জনের কাজ ব্যাপকভাবে চলমান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানান, আগামী বছর ৪টি নতুন বিষয় সংযোজন হবে। ২০২৮ সালে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সোমবার (০৮ জুন) সচিবালয়ে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের অন্যান্য আয়োজন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে তিনি সাংবাদিকদের জানান, জুলাই মাসের ২০ তারিখের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন; প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, ববি হাজ্জাজ; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, আব্দুল খালেক; কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মো. দাউদ মিয়া; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি), ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।

জেডএম/