হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৪:২৮ দুপুর
নিউজ ডেস্ক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯০৪ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫ মার্চ থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।  এর মধ্যে পরীক্ষায় ১৫ হাজার ৬৬০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৪১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪ হাজার ২৩৫ জন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় , গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যুর তিনটি ঘটনার দুটি চট্টগ্রাম এবং একটি রাজশাহী বিভাগের। এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৩ জনে। তবে পরীক্ষায় নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থেকে ৯৫ জন।

আইও/