
|
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫
প্রকাশ:
০৮ জুন, ২০২৬, ০১:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। সোমবার (৮ জুন) স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর, বিবিসি'র। স্থানীয় সিভিল ডিফেন্স অফিসের পরিচালকের বরাতে প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে সোকসারজেন অঞ্চলে। দেশটির এই অঞ্চল মূলত ৪টি প্রদেশ ও একটি শহর নিয়ে গঠিত। এগুলো হলো—সাউথ কোটাবাটো, সুলতান কুদারাত, সারাংগানি এবং জেনারেল সান্তোস সিটি। আরএইচ/ |