মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
প্রকাশ: ০৭ জুন, ২০২৬, ০৩:২৯ দুপুর
নিউজ ডেস্ক

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে মাদক, জুয়া, ধর্ষণ, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক অপরাধ মুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন)  বিকালে মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের উদ্যোগে উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা হেফাজতের সিনিয়র সহ-সভাপতি হাফেজ আমিনুল ইসলাম, উপজেলা জমিয়তের সভাপতি মাওঃ মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু হানিফ ও সহ সভাপতি মুফতি আব্দুল মুমিন, মুফতি ফজলুল হক, মুফতি সাদেকুল ইসলাম, মাওঃ মহিবুল্লাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইউসুফ, উপজেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর কবীর, কওমি তরুণ ওলামা পরিষদের শুরা সদস্য মুফতি মাহমুদ হাসান, মাওঃ জাকারিয়া, মুফতি বোরহান উদ্দিন, মুফতি কামরুজ্জামান মুরাদী, মাওঃ নাঈম সরকার, মাওঃ ইকবাল মাহমুদ, মাওঃ তারেক, মাওঃ আলমগীর হোসাইন, মুফতি আবু মুসা, মাওঃ রাশেদুল ইসলাম, মোঃ নাজমুল হাসান, আমজাদ প্রমুখ।

এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, ধামঘর ইউনিয়ন  বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন,সাংবাদিক কাজী শরীফুদ্দিন আহমদদ, প্রমুখ।

এসময় বক্তারা মাদক, ধর্ষণ,ইভটিজিং, কিশোর গ্যাং ও সন্ত্রাসবাদসহ সকল ধরনের  অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বক্তারা আরও বলেন শান্তি-সুশৃংখল ও নিরাপদ উপজেলা গঠন করতে বাধ্যতামূলক ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ সমাজে খুবই জরুরি। মাদকাসক্ত থেকে রক্ষায় ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত সর্ব জায়গায় ধর্মীয় শিক্ষক নিয়োগ ও এদেশের মসজিদগুলোতে নিরাপদ পরিবেশে খুতুবাত নিশ্চিত করা হলে মাদক প্রতিরোধে ওলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালনে অনেক সহজ হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপজেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম,কওমি তরুণ ওলামা পরিষদের সদস্যবৃন্দ, সচেতন নাগরিক মহল, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরএইচ/