
|
পশ্চিমবঙ্গে সব মাদরাসায় চলছে জরিপ, দিতে হচ্ছে ৮ প্রশ্নের জবাব
প্রকাশ:
০৭ জুন, ২০২৬, ১১:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মাদরাসাগুলোর বর্তমান অবস্থা, প্রশাসনিক কাঠামো ও শিক্ষাব্যবস্থার বিস্তারিত তথ্য সংগ্রহে একটি রাজ্যব্যাপী সার্ভে শুরু করেছে রাজ্য সরকার। এ বিষয়ে জেলা প্রশাসনকে আগামী ৫ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, এই জরিপে রাজ্যের সব মাদরাসার নিবন্ধন অবস্থা, অবকাঠামো, শিক্ষক ও কর্মচারীর সংখ্যা, শিক্ষার্থীর পরিসংখ্যান, জমি ও ভবনের আইনি বৈধতা এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদরাসাগুলোর বর্তমান নিয়মনীতি অনুসরণ, শিক্ষার মান এবং প্রশাসনিক স্বচ্ছতা মূল্যায়নের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষা নীতি ও পরিকল্পনা প্রণয়নে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানানো হয়েছে। জরিপের অংশ হিসেবে মাদরাসাগুলোকে মোট ৮টি প্রধান প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে রয়েছে— প্রতিষ্ঠানের নিবন্ধনের অবস্থা, প্রতিষ্ঠার সাল, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষক-কর্মচারীর পরিমাণ, অবকাঠামো ও সুবিধার মান, জমি ও ভবনের মালিকানা ও বৈধতা, পাঠ্যক্রমের ধরন এবং সরকারি বিধি-বিধান মানার মাত্রা। সরকারি সূত্রের দাবি, এই তথ্য সংগ্রহের মাধ্যমে রাজ্যের মাদরাসা শিক্ষাব্যবস্থার একটি সামগ্রিক চিত্র পাওয়া যাবে, যা ভবিষ্যতে শিক্ষা খাতের নীতি নির্ধারণে সহায়ক হবে। সূত্র: ইউএনএ নিউজ জেডএম/ |