
|
জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি
প্রকাশ:
২৭ জুলাই, ২০২৬, ০৮:২৯ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রখ্যাত মুসলিম রাজনীতিবিদ, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর সভাপতি এবং লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টির (SP) সঙ্গে জোট গড়ার ইঙ্গিত দিয়েছেন। রোববার (২৬ জুলাই) মোরতাদাবাদে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় ওয়াইসি বলেন, রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে যৌথভাবে মোকাবিলা করার জন্য তিনি অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির সঙ্গে হাত মেলাতে এবং নির্বাচনি জোট করতে প্রস্তুত। ওয়াইসির মতে, বিরোধী দলগুলো একত্রিত হলে বিজেপিকে একটি শক্ত চ্যালেঞ্জ জানানো সম্ভব। তাঁর এই বক্তব্যের পর উত্তর প্রদেশের রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। তবে, সমাজবাদী পার্টির পক্ষ থেকে ওয়াইসির এই প্রস্তাবের বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র: ইউএনএ নিউজ |