
|
সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
প্রকাশ:
০৬ জুন, ২০২৬, ০৭:১০ বিকাল
নিউজ ডেস্ক |
দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় পাঁচ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার (৬ জুন) ভোর রাত সাড়ে ৩টার দিকে ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তে পাঁচ ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছে এমন তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। বিজিবির কঠোর নজরদারি ও প্রতিরোধের মুখে পুশইনের চেষ্টা পণ্ড হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, ভারত থেকে অবৈধভাবে কোনো ব্যক্তি যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে। তিনি আরও বলেন, ‘অরক্ষিত সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। আরএইচ/ |