
|
নওগাঁয় নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর কৃষকের লাশ উদ্ধার
প্রকাশ:
২৬ জুলাই, ২০২৬, ০৭:২৪ বিকাল
নিউজ ডেস্ক |
নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকা থেকে বিলে পড়ে নিখোঁজ হন আব্দুল মণ্ডল (৫৫) নামে এক কৃষক। নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। রোববার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বেলবাড়ি গ্রামের বিলে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মণ্ডল ওই গ্রামের ইব্রাহীম মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে নৌকায় করে বিলের মধ্যে গরুর জন্য ঘাস কাটতে যান আব্দুল মণ্ডল। ঘাস কাটা শেষে নৌকায় করে বাড়ি ফেরার পথে তিনি পানিতে পড়ে যান। এ সময় তার স্ত্রী চিৎকার করে স্থানীয় লোকজনকে ডাকলে তারা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইও/ |