
|
সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা
প্রকাশ:
০৬ জুন, ২০২৬, ০৩:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে সরকারের। বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৬ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে জানানো হয়, আগামী সপ্তাহে চট্টগ্রাম থেকে এ কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভায় গাছ রোপণের পাশাপাশি জলবায়ু সচেতনা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ-সময় বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত অন্য আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্বস্তায় কিভাবে অ্যাম্বুলেন্স তৈরি করা হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এ সভায়। জেডএম/
|