
|
ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি
প্রকাশ:
২৫ জুলাই, ২০২৬, ০৫:৩৮ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কওমি মাদরাসায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান, ইলমি সেমিনার ও বিশেষ সমাবেশে অংশ নেবেন তিনি। বাংলাদেশে মুফতি আবুল কাসেম নোমানীর সফর বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত সফরসূচি- ৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) দুপুর ১২:৩৫ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের মাধ্যমে দিল্লি থেকে ঢাকায় আগমন। রাতে অবস্থান: মুফতি জহিরুল ইসলাম সাহেবের বাসগৃহে। ৫ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ৯:০০টা থেকে দুপুর ১:০০টা রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কেআইবি কমপ্লেক্সে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইলমি সেমিনারে প্রধান অতিথির বয়ান। দুপুরের খাবার ও আরাম: জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদ (মিরপুর)। দুপুর ৩:০০টা: এই মাদরাসায় উলামায়ে কেরামের উদ্দেশে বিশেষ নসিহত। বাদ মাগরিব: মারকাজুল ফিকরিল ইসলামি বসুন্ধরায় ইসলাহি বয়ান। ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০:০০টা: হেলিকপ্টার যোগে বগুড়ার উদ্দেশে রওয়ানা। দুপুর ১২:৩০ মিনিট: বগুড়া থেকে হেলিকপ্টার যোগে পিরোজপুর রওয়ানা। দুপুরের খাবার ও আরাম: আশরাফুল মাদারিস, পিরোজপুর। কাবলাল আসর: ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ এর বিশাল সমাবেশে গুরুত্বপূর্ণ বয়ান। বাদ আসর: ঢাকায় ফিরে আসা। রাতে: উত্তরা ঢাকায় উলামা ও আইম্মা কাউন্সিলের উদ্যোগে ‘দেওবন্দের ঐতিহ্য ও খিদমত’ শীর্ষক কনফারেন্সে নসিহত। রাতের অবস্থান: মুফতি জহিরুল ইসলাম সাহেবের বাসগৃহে। ৭ আগস্ট ২০২৬ (শুক্রবার) নামাজে জুমা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকায় আদায় ও বয়ান। বিকাল ৪:৩০ মিনিট: ইন্ডিগো এয়ারলাইনসের মাধ্যমে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা। এসএইচ/ |