
|
জুরাইনে জুলাই শহীদদের কবর জিয়ারত ও দোয়া
প্রকাশ:
২৫ জুলাই, ২০২৬, ০৮:৩৭ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর জুরাইন কবরস্থানে কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণ। শুক্রবার (২৪ জুলাই) বাদ আসর সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত করা হয় এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান-এর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর, সংগঠন সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন, বায়তুলমাল সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক হাফেজ আল-আমিন, মজলিসে আমেলা সদস্য মাওলানা মাহমূদ হাসান, সাইফুল ইসলাম লিটন ও মাসুদুর রহমান মাসুমসহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানার দায়িত্বশীল ও সদস্যরা। কর্মসূচিতে বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে শহীদদের রূহের মাগফিরাত, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আওয়ার ইসলাম/জেডএম |