রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ০৪:৩৩ দুপুর
নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করার বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে জানাতে বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য তার থাইল্যান্ড সফর শেষ হওয়ার আগে শুক্রবার সকালে দেশে ফেরেন।

আইও/