
|
বিশ্বনবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে জুতার মালা পরালেন স্থানীয়রা
প্রকাশ:
২৪ জুলাই, ২০২৬, ০৩:৪৭ দুপুর
নিউজ ডেস্ক |
বরিশালের বানারীপাড়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সঞ্জিব রায় অরুপ (২৭) নামের এক যুবককে মারধর করে জুতার মালা গলায় পরিয়ে ঘুরানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট নামক এলাকার গোপাল মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় স্থানীয়রা ওই যুবককে মারধর করে জুতার মালা গলায় পরিয়ে ঘুরানোর পরে অভিযুক্তকে তার বাবা শরত রায়ের হাতে তুলে দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ব হজরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটুক্তিকারী সঞ্জিব রায় অরুপ (২৭) বিক্ষুদ্ধ স্থানীয়দের তোপের মুখে হাত জোড় করে ক্ষমা চেয়ে নবীকে নিয়ে আর কখনো বাজে মন্তব্য করবেন না এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে তার বাবার হাতে ছেড়ে দেওয়া হয়। বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়ে গেছে। তারপরেও প্রয়োজনে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এসএইচ/ |