
|
ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা
প্রকাশ:
২৩ জুলাই, ২০২৬, ০৬:১১ বিকাল
নিউজ ডেস্ক |
ফেনী প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার জেলা সম্মেলন বৃহস্পতিবার (২৩ জুলাই) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি তাঁর বক্তব্যে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশের চলমান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নৈতিক সংকট উত্তরণে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের শেষ পর্বে ফেনী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে প্রিন্সিপাল মাওলানা নূরুল করিম-কে সভাপতি এবং আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া-কে সেক্রেটারি মনোনীত করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা ফেনী জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক ও দাওয়াহমূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মী, দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। আইও/ |