
|
বিকেএম যশোর জেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
প্রকাশ:
২২ জুলাই, ২০২৬, ১১:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) যশোর জেলা শাখার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় অনুষ্ঠিত জেলা শাখার দায়িত্বশীল বৈঠকে উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে মাওলানা বেলায়েত হুসাইন সভাপতি এবং মুফতী মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শিক দাওয়াত জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ কাসেমী এবং কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। তাঁরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে নিষ্ঠা, আন্তরিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে যশোর জেলায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে যশোর জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। |