
|
তেজগাঁওয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত: ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
প্রকাশ:
৩১ মে, ২০২৬, ০৯:১৮ রাত
নিউজ ডেস্ক |
রাজধানীর তেজগাঁও এলাকায় একটি মালবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। রবিবার (৩১ মে) বিকেলে তেজগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে লাইনচ্যুতির কারণে ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত ওয়াগন দুটি উদ্ধারে দ্রুত কাজ শুরু করা হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। ঢাকা রেলওয়ে থানার কর্মকর্তারা জানান, মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সেগুলো দ্রুত সরিয়ে নেওয়ার কাজ চলছে। উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ট্রেনগুলো রাজধানীতে প্রবেশ করতে পারলেও ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হলে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এমএম/ |