
|
রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে
প্রকাশ:
৩১ মে, ২০২৬, ১২:২০ দুপুর
নিউজ ডেস্ক |
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে। রোববার (৩১ মে) সকালে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে এটা আমাদের প্রত্যাশা। আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা পরে সিদ্ধান্ত জানাবে বলেছে। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধ ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়। এমএম/ |