
|
ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু
প্রকাশ:
১৮ জুলাই, ২০২৬, ০৯:৪২ রাত
নিউজ ডেস্ক |
ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) শহরের বাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের ওই কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। বিস্ফোরণের পর আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আহমেদাবাদের সিভিল হাসপাতাল ও মণিনগরের এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক বিবৃতিতে মোদি বলেন, আহমেদাবাদের আতশবাজি কারখানায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি। এসএইচ |