ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৮:২৬ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলা শহরের আলোরূপা কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন।

বক্তারা দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের শেষ পর্বে ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। এতে হাফেজ মুহাম্মাদ আজহারুল ইসলাম সভাপতি এবং প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মাদ মাহফুজুর রহমান সেক্রেটারি নির্বাচিত হন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

আইও/