
|
রামিসা হত্যাকাণ্ড: মামলা শুনানি ১ জুন, বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল
প্রকাশ:
২৫ মে, ২০২৬, ০৯:২৬ সকাল
নিউজ ডেস্ক |
শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেছেন আদালত। এ দিনে বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। রোববার (২৪ মে) বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন। এদিকে, আইন মন্ত্রণালয় থেকে দেওয়া বার্তায় জানানো হয়, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিতে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে দ্রুত বিচারের স্বার্থে বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে। জেডএম/ |