
|
আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা
প্রকাশ:
১৭ জুলাই, ২০২৬, ০৩:৩৭ দুপুর
নিউজ ডেস্ক |
খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কৃতী সন্তান হাফেজ মাওলানা ইউসুফ জামিল মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জনের জন্য মনোনীত হওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) মাগরিবের নামাজের পর মানিকছড়ি দারুন্নাজাত (বালক-বালিকা) একাডেমির হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। হাফেজ মাওলানা ইউসুফ জামিল বাংলাদেশ খেলাফত মজলিস মানিকছড়ি উপজেলা শাখার সম্মানিত সদস্য। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক চৌধুরী, আল-আমানত সংস্থা মানিকছড়ির সভাপতি হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস রামগড় উপজেলা শাখার সভাপতি মাওলানা মোশাররফ হোসেন চৌধুরী, মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান যুক্তিবাদী, রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক ফাহাদ এবং রামগড় উপজেলা শাখার সম্মানিত সদস্য হাফেজ মাওলানা আয়াতুল্লাহ রাব্বি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা হেলাল উদ্দিন। আলোচনা সভায় বক্তারা কৃতী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে উৎসাহিত করার পাশাপাশি দীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস মানিকছড়ি উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আশরাফ আলী। আইও/ |