কক্সবাজার আদালতে গোলাগুলি, আটক ৩
প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০১:৫৭ দুপুর
নিউজ ডেস্ক

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে কক্সবাজার জজ আদালত ভবনের দক্ষিণ পাশের গেটের সামনে এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী জানান, তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

জেডএম/