
|
ঈদুল আজহায় ১১ দিন বন্ধ থাকবে বেফাকের অফিস
প্রকাশ:
২৪ মে, ২০২৬, ০১:৪৫ দুপুর
নিউজ ডেস্ক |
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর কেন্দ্রীয় অফিসের সকল বিভাগের কার্যক্রম টানা ১১ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ মে) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক ছুটির নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, আগামী ৭ জিলহজ ১৪৪৭ হিজরি মোতাবেক ২৫ মে ২০২৬, সোমবার থেকে ১৭ জিলহজ ১৪৪৭ হিজরি মোতাবেক ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার পর্যন্ত বেফাকের অফিসের সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ছুটি শেষে ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি মোতাবেক ৬ জুন ২০২৬, শনিবার থেকে যথারীতি বেফাকের অফিসের সকল বিভাগের কার্যক্রম পুনরায় শুরু হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও ছুটি শেষে পূর্বের নিয়ম অনুযায়ী অফিস পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জেডএম/ |