
|
নির্বাচনে অংশ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প
প্রকাশ:
২১ মে, ২০২৬, ০১:০৬ দুপুর
নিউজ ডেস্ক |
ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্র কোস্টগার্ড একাডেমির সমাবর্তনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইসরায়েলে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং সেখানে গেলে হয়তো তিনি প্রধানমন্ত্রী পদেও নির্বাচন করতে পারেন। তিনি আরও দাবি করেন, সকালে দেখা একটি জরিপে তিনি ৯৯ শতাংশ সমর্থন পেয়েছেন, তবে কোন জরিপের কথা বলেছেন তা তিনি স্পষ্ট করেননি। তবে এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দীর্ঘদিন ধরে দেশটির রাজনৈতিক নেতৃত্বে রয়েছেন এবং বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্প বলেন, নেতানিয়াহু একজন ভালো মানুষ এবং যুদ্ধকালীন সময়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েলে নেতানিয়াহুকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক হিসেবে পরিচিত, বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যুতে দুই নেতার অবস্থান প্রায়ই সমন্বিত দেখা গেছে। আরএইচ/ |