
|
সরাইলে সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মৃত্যু
প্রকাশ:
২০ মে, ২০২৬, ০৯:০৭ রাত
নিউজ ডেস্ক |
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে আলী মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গলানিয়া গ্রামের মমসার (১৮), উত্তর গলানিয়া পশ্চিম পাড়ার ইমাম হোসেন (১৫) ও হৃদয় মিয়া (১৫), ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪)। স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ট্যাংকে নামার পর বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরএইচ/ |