
|
সব বিভাগেই রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
প্রকাশ:
২০ মে, ২০২৬, ১০:৩৬ দুপুর
নিউজ ডেস্ক |
দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। বুধবার (২০ মে) আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব অঞ্চলে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টিপাতের পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোনো কোনো এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। জেডএম/ |