
|
ইরানের সময় ফুরিয়ে আসছে: ট্রাম্প
প্রকাশ:
১৮ মে, ২০২৬, ০৯:০৯ সকাল
নিউজ ডেস্ক |
যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী এখন পর্যন্ত চুক্তিতে সম্মত না-হওয়ায় ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তাদের বরং দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে ইরানি দাবি, যুদ্ধ বন্ধে তেহরানের সবশেষ প্রস্তাবের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট ছাড় দিতে রাজি নয়। ওয়াশিংটনের আপোসের মনোভাবের অভাব ‘আলোচনায় অচলাবস্থা’ তৈরি করবে বলে মন্তব্য করেছে দেশটি। সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তেহরানের দাবিগুলোকে প্রত্যাখ্যান করার পর প্রেসিডেন্ট ট্রাম্প এই সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন, যুদ্ধবিরতি ‘মারাত্মক লাইফ সাপোর্টে’ রয়েছে। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেছেন, তাদের দাবিগুলো দায়িত্বশীল এবং উদার ছিল। সূত্র: বিবিসি জেডএম/ |