
|
পবিত্র হজ ২৬ মে
প্রকাশ:
১৮ মে, ২০২৬, ০৯:০০ সকাল
নিউজ ডেস্ক |
বিশ্ব মুসলিমের বহু প্রতিক্ষার পর অবশেষে হজের দিন-তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আগামী ২৬ মে মঙ্গলবার আনু্ষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে চলতি বছরে পবিত্র হজ। সোমবার ১৮ মে সৌদি সর্বোচ্চ আদালতের বরাতে সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। খবর সৌদি গেজেটের। খবরে বলা হয়েছে, সোমবার, ১৮ মে, জিলহজ মাসের প্রথম দিন। রোববার সন্ধ্যায় আকাশে চাঁদ দেখার পর এই ঘোষণা দেয় সৌদি সুপ্রিম কোর্ট। সূত্র: সৌদি গেজেট জেডএম/ |