
|
বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করল মিসর
প্রকাশ:
১৭ মে, ২০২৬, ০১:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি ঘোষণা করেছে মিসর। সিংগেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এবং পাঁচ বছর মেয়াদি ভিসার ফি পরিবর্তন করা হয়েছে। রোববার (১৭ মে) ঢাকার মিসর দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি পাসপোর্টধারীদের সিংগেল এন্ট্রির ক্ষেত্রে ৯ হাজার ২০০ টাকা, মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে ১২ হাজার ১৫০ টাকা এবং পাঁচ বছর মেয়াদি ভিসার ফি ৯৫ হাজার ২০০ টাকা। জেডএম/ |