
|
আঞ্জুমানের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৬.৪২ শতাংশ
প্রকাশ:
১৬ মে, ২০২৬, ০১:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
সিলেটের আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পাসের হার দাঁড়িয়েছে ৮৬ দশমিক ৪২ শতাংশ। শনিবার (১৬ মে) ফলাফল প্রকাশের পাশাপাশি অনলাইনে সহজে ফল দেখার বিস্তারিত পদ্ধতিও জানিয়েছে কর্তৃপক্ষ। এজন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের আঞ্জুমানের অফিসিয়াল ওয়েবসাইটে (https://anjumanresult.com/result) প্রবেশ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ব্যক্তিগত ফলাফল দেখতে প্রথমে ওয়েবসাইটের ফলাফল অপশনে গিয়ে নির্ধারিত জামাত নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার রোল নম্বর দিয়ে অনুসন্ধান করলেই ব্যক্তিগত ফল দেখা যাবে। এছাড়া কেন্দ্রভিত্তিক ফলাফল দেখতে জামাত ও পরীক্ষার সাল নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের ইলহাক বা কেন্দ্র কোড দিয়ে সার্চ করতে হবে। এতে ওই কেন্দ্রের সব পরীক্ষার্থীর ফলাফল একসঙ্গে দেখা যাবে। মেধা তালিকাও অনলাইনে প্রকাশ করা হয়েছে। সনদ, খামিছ ও রাবে জামাতের দেশ, জেলা ও উপজেলা ভিত্তিক মেধাতালিকা পৃথকভাবে দেখা যাবে বলে জানিয়েছে আঞ্জুমান কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আরও জানায়, ফলাফলের পাশাপাশি পিডিএফ ডাউনলোড ও প্রিন্ট করার সুবিধাও রাখা হয়েছে। একইসঙ্গে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সংক্ষিপ্ত ফলাফল যাচাই করা যাবে, ফলে জালিয়াতির সুযোগ থাকবে না বলেও দাবি করা হয়েছে। এদিকে কেন্দ্র কোড বা ইলহাক নম্বর জানতে ওয়েবসাইটে ‘কেন্দ্র অনুসন্ধান’ নামে আলাদা অপশন চালু করা হয়েছে। সেখানে জেলা ও উপজেলা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের নাম, ঠিকানা, জামাত ও কোড নম্বর জানা যাবে। আঞ্জুমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর সেবা সহজ ও সময়োপযোগী করতে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি সবার কাছে দোয়া ও পরামর্শও কামনা করা হয়েছে। anjumanresult.com anjumanresult.com জেডএম/ |