
|
সৌদি আরবে অবস্থানরতদের ১৭ মে জিলহজের চাঁদ দেখার আহ্বান
প্রকাশ:
১৬ মে, ২০২৬, ০৯:৫৩ সকাল
নিউজ ডেস্ক |
সৌদি আরবে অবস্থানরত মুসলিমদের ১৭ মে (রোববার) সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার (১৫ মে) সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খালি চোখে বা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখতে পেলে নিকটতম আদালত বা আদালতে পৌঁছানোর জন্য নিকটতম যোগাযোগ কেন্দ্রে জানানোর কথা বলা হয়েছে বিবৃতিতে। এছাড়াও চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটিতে অংশগ্রহণ ও বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের কল্যাণে অবদান রাখতে উৎসাহিত করেছেন। সূত্র: সৌদি গেজেট জেডএম/যাকারিয়া মাহমুদ |