
|
ইসরায়েলি বাহিনী লক্ষ করে ২৪ ঘণ্টায় ৩৩ হামলা হিজবুল্লাহর
প্রকাশ:
১৬ মে, ২০২৬, ০৯:২১ সকাল
নিউজ ডেস্ক |
শুক্রবার ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক ঘাটি, বাহিনী, অবস্থান ও তাদের যানবাহন লক্ষ করে ৩৩টি হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। শনিবার (১৬ মে) সংবাদসংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল পরপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন, দক্ষিণ লেবাননে বেসামরিক নাগরিক ও বিভিন্ন এলাকার উপর তারা যে হামলা চালিয়েছে, সেগুলোর জবাব হিসেবেই রাশাফ, কুজাহ ও হাদাথা শহরে ইসরায়েলি সৈন্য ও যানবাহনের সমাবেশকে লক্ষ করে এসব হামলা চালানো হয়। এছাড়া লিমান ও কিরিয়াত শমোনা ব্যারাকেও ড্রোন হামলা ও কুজা ও হাদাথায় ইসরায়েলি বাহিনী লক্ষ করে রকেট ও কামান হামলা চালানো হয়েছে বলেও দাবি গোষ্ঠিটির। হিজবুল্লাহর দাবি তারা একাধিক হামলায় ‘নিশ্চিত সাফল্য’ অর্জন করেছে। সূত্র: আনাদুলু এজেন্সি জেডএম/ যাকারিয়া মাহমুদ |