
|
৬ তলা মসজিদ কমপ্লেক্স করছে ডিআরইউ, সহযোগিতার আহ্বান
প্রকাশ:
১৫ মে, ২০২৬, ০৫:৪৩ বিকাল
নিউজ ডেস্ক |
সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নিজস্ব আঙিনায় ছয় তলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কমপ্লেক্সের দুটি তলায় সদস্য ও তাদের সন্তানদের চিকিৎসাসেবার জন্য ব্যবহৃত হবে, যেখানে সার্বক্ষণিক বিশেষায়িত চিকিৎসক সেবা দেবেন। পাশাপাশি ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হবে। শুক্রবার (১৫ মে) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রায় আড়াই কোটি টাকার এই কমপ্লেক্স নির্মাণে ডিআরইউর পক্ষ থেকে সবার প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সহযোগিতা পাঠানোর ঠিকানা: ব্যাংক হিসাব (সঞ্চয়ী): ব্যাংকের নাম: Islami Bank Bangladesh PLC অ্যাকাউন্টের নাম: DHAKA REPORTERS UNITY (DRU) MOSQUE FUND অ্যাকাউন্ট নম্বর: 20502060202515211 ব্রাঞ্চ: PALTAN, DHAKA (125275202) বিকাশ/নগদ (মার্চেন্ট অ্যাকাউন্ট): 01886166723 (Payment) আরএইচ/ |