
|
টানা চারদিন অতি ভারি বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ:
১৫ মে, ২০২৬, ০৯:৫৫ সকাল
নিউজ ডেস্ক |
দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে টানা চারদিন অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েয়ে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৫ মে) আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ ঘনীভূত হওয়া সম্ভাবনা থাকায়, এর প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, শুক্রবার (১৫ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় ঝড়োহাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে পূর্বাবাসে। জেডএম/ |