
|
স্থানীয় সরকার নির্বাচন: নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
প্রকাশ:
১৫ মে, ২০২৬, ০৮:০৯ সকাল
নিউজ ডেস্ক |
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে প্রথম ধাপে বিভিন্ন পদে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা মজলিস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জোন তত্ত্বাবধায়ক এবিএম সিরাজুল মামুন। এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মুফতি মুসা কাসেমী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, বন্দর উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূইয়া এবং ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদসহ অন্যান্য নেতারা। ঘোষিত প্রার্থীদের মধ্যে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পদে মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমদ এবং ভাইস চেয়ারম্যান পদে খন্দকার হাফেজ আওলাদ-এর নাম ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর পদে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন— ২ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান তালুকদার, ৩ নম্বর ওয়ার্ডে মাওলানা নুর হুসাইন নূরানী, ৪ নম্বর ওয়ার্ডে মুফতি জাকারিয়া ফরহাদ, ৫ নম্বর ওয়ার্ডে মাওলানা সিফাতুল্লাহ, ৭ নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ খান, ৮ নম্বর ওয়ার্ডে ফারুকুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডে হানিফ কবির বাবুল, ১২ নম্বর ওয়ার্ডে আলমগীর হুসাইন, ১৩ নম্বর ওয়ার্ডে প্রভাষক মাইদুল ইসলাম, ১৬ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসাইন, ১৭ নম্বর ওয়ার্ডে আব্দুস সামাদ, ১৮ নম্বর ওয়ার্ডে মুহাম্মদ শাহআলম, ২০ নম্বর ওয়ার্ডে মুহাম্মদ ছানাউল্লাহ, ২৪ নম্বর ওয়ার্ডে মাওলানা শফিকুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ডে মুহাম্মদ শাহিদুজ্জামান, ২৬ নম্বর ওয়ার্ডে হাফেজ আবুল হাসান এবং ২৭ নম্বর ওয়ার্ডে সালমান হোসাইন শাহীন। এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ধামগড় ইউনিয়নে মুফতী আবুল কাসেম, মদনপুর ইউনিয়নে মাওলানা মাজহারুল ইসলাম ভূইয়া, কলাগাছিয়া ইউনিয়নে ফারুকুল ইসলাম প্রধান, কাঁচপুর ইউনিয়নে মুহাম্মদ সাহাবুদ্দীন এবং সনমান্দি ইউনিয়নে ইবনে মিজান-এর নাম ঘোষণা করা হয়েছে। ইউপি সদস্য পদে মদনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মুফতি আল-আমীন, কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন সভাপতি মাসুম আহমদ, ৩ নম্বর ওয়ার্ডে জুয়েল মাহমুদ এবং ৬ নম্বর ওয়ার্ডে মাওলানা আব্দুল কাদির-কে প্রার্থী ঘোষণা করা হয়। জেডএম/ |