
|
শাপলা-চত্বর গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে
প্রকাশ:
১৪ মে, ২০২৬, ১২:১১ দুপুর
নিউজ ডেস্ক |
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে চালানো গণহত্যা ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানি হওয়ার কথা রয়েছে আজ। জেডএম/ |