
|
আজ ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
প্রকাশ:
১৩ মে, ২০২৬, ০৯:৪৪ সকাল
নিউজ ডেস্ক |
দুপুরের মধ্যে আট জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে আজকের পূর্বাবাসে। আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি বাড়তে পারে। বুধবার (১৩ মে) ভোরে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময়ে বৃষ্টি ও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। জেডএম/
|