
|
বাজেট অধিবেশন শুরু ৭ জুন
প্রকাশ:
০৭ মে, ২০২৬, ০৫:১৫ বিকাল
নিউজ ডেস্ক |
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৭ জুন। বৃহস্পতিবার (৭ মে) সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, মো. সাহাবুদ্দিন ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ জ্যৈষ্ঠ মোতাবেক ২০২৬ খ্রিষ্টাব্দের ৭ জুন রোজ রোববার বিকেল ৩ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬- বাজেট) অধিবেশন আহ্বান করছি। আইও/ |