
|
হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্তগিত করল ট্রাম্প
প্রকাশ:
০৬ মে, ২০২৬, ০৯:০৫ সকাল
নিউজ ডেস্ক |
হরমুজে আটকে পড়া জাহাজগুলোকে বেরোতে সহযোগিতা করার আশ্বাস দিয়ে ট্রাম গত সোমবার ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের যে প্রকল্পের কথা বলেছিল, সেটাকে স্তগিত করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়—ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি এবং একটি সমঝোতার লক্ষ্যে এটা করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বুধবার (০৬ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হলো। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। চুক্তি চূড়ান্ত করা ও স্বাক্ষর করা সম্ভব কি না, তা দেখার জন্য প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। জেডএম/ |