
|
অবরোধে ইরানের বন্দরে যাওয়া ৪৮ জাহাজ ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
প্রকাশ:
০২ মে, ২০২৬, ১০:৪৭ রাত
নিউজ ডেস্ক |
গত ২০ দিনে ইরানের বিভিন্ন বন্দরের দিকে যাওয়া মোট ৪৮টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। নৌ-অবরোধ কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য এসব করা হয়েছে বলে জানানো হয়েছে। শনিবার (২ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। সেন্টকমের তথ্য অনুযায়ী, আগের প্রতিবেদনে এই সংখ্যা ছিল ৪৪টি জাহাজ। নতুন হিসেবে আরও ৪টি জাহাজ যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ টি তে। যুক্তরাষ্ট্র এপ্রিলের ১৩ তারিখ থেকে নৌ-অবরোধ কার্যকর করে, যা যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন পরেই শুরু হয়। এই অবরোধ মূলত ইরানের সামুদ্রিক বাণিজ্যকে লক্ষ্য করে চালু করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পর থেকেই এই সংকটপূর্ণ জলপথে উত্তেজনা বাড়তে থাকে। আইও/ |