
|
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথগ্রহণ রোববার
প্রকাশ:
০২ মে, ২০২৬, ০৪:২৭ দুপুর
নিউজ ডেস্ক |
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ ৩ মে রোববার রাতে অনুষ্ঠিত হবে বলে, জানিয়েছে সংসদ সচিবালয়। শনিবার (২ মে) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। এর আগে গত ২৯ এপ্রিল বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গেজেট প্রকাশ করে ইসি। তাদের মধ্যে রয়েছেন বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১–দলীয় নির্বাচনী ঐক্যের ১২ জন ও স্বতন্ত্র ১ জন। জেডএম/ |