
|
তেহরান কখনও আলোচনার টেবিল ছাড়েনি: ইরানের প্রধান বিচারপতি
প্রকাশ:
০১ মে, ২০২৬, ০৪:২২ দুপুর
নিউজ ডেস্ক |
ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেই বলেছেন, তেহরান কখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিল ছেড়ে যায়নি। শুক্তবার (১ মে) এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি’র বরাতে এসব তত্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। মোহসেনি-এজেই বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধকে ভয়ও করি না। আমাদের মর্যাদা ক্ষুণ্ন হলে আমরা তা রক্ষায় লড়ব। এটাই আমাদের জাতির দৃঢ় অবস্থান। তিনি আরও বলেন, ইরান সবসময় আলোচনাকে স্বাগত জানালেও কূটনীতি হতে হবে যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে। তিনি বলেন, আমরা কোনো চাপ মেনে নেব না। যে পক্ষ হুমকি বা আগ্রাসনের মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, তারা আলোচনার টেবিলে এসে শর্ত চাপিয়ে দিতে পারে না। এছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান ইরানের প্রধান বিচারপতি। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা হবে এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। আইও/ |