ফ্রিতে আপনার নষ্ট মোবাইল মেরামত করে দেবে আস-সুন্নাহ!
প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৮:১৯ রাত
নিউজ ডেস্ক

সম্পূর্ণ ফ্রিতে নষ্ট মোবাইল ফোন মেরামত করে দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা, সেবা ও দাওয়াহ নিয়ে কাজ করা আলোচিত প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটির উদ্যোগে প্রশিক্ষণ নেওয়া টেকনিশিয়ানরা এই সেবা দেবে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ঘোষণা দিয়েছেন। শায়খ আহমাদুল্লাহ মোবাইল মেরামতের কয়েকটি ছবি শেয়ার করে লিখেন-

এখানে কী হচ্ছে জানেন? ফ্রি ফ্রি আপনাদের নষ্ট মোবাইল মেরামত করা হচ্ছে।

হ্যাঁ, আপনার জন্যই শুরু হয়েছে আমাদের নতুন আয়োজন—‘ফ্রি মোবাইল সার্ভিসিং সেবা’।

দক্ষ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে ‘মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম’-এর কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা আপনাদের জন্য এই সেবা দিচ্ছে। সেবাটি সবার জন্য উন্মুক্ত!

তবে এই ফ্রি সেবা শুধু সার্ভিসিংয়ের জন্য প্রযোজ্য। প্রয়োজনীয় যন্ত্রাংশ যেমন: ব্যাটারি, ডিসপ্লে, চার্জিং পোর্ট ইত্যাদি পরিবর্তন করতে হলে মোবাইল মালিককে এর খরচ বহন করতে হবে।

আপনাদের জন্য এই সেবা দীর্ঘমেয়াদে চলমান থাকবে ইনশাআল্লাহ।

কার্যক্রম শুরু : প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ঠিকানা: প্লট ৫৬, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, বাড্ডা, ঢাকা ১২১২।

(আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল অফিসের পাশেই)

আপনার সিরিয়াল নিশ্চিত করতে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdxMiLObPKay0y5B-uXNbdeveUEQ8d7PakAVBZovUs3QPVLcA/viewform এই লিংকে ঢুকে এখনই রেজিস্ট্রেশন করুন।

আইও/